দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে মো. ফাহিম হাওলাদার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. সোহাগ হাওলাদারের ছেলে। সে ৪৬ নম্বর নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের খালের ঘাটে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের সদস্যরা জানান, ফাহিম হাবাগোবা ও মৃগীরোগী ছিল। স্থানীয়রা জাল দিয়ে খালে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে রাতে রাজাপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।
বুধবার সকালে ফাহিমের দাদা আবদুল মান্নান হাওলাদার (৭৫) জাল দিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি সুজন বিশ্বাস বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই